© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এফএ কাপের সেমি-ফাইনালেও রদ্রিকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি

শেয়ার করুন:
এফএ কাপের সেমি-ফাইনালেও রদ্রিকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৯ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন রদ্রি। তবে সাউথ্যাম্পটনের বিপক্ষে এফএ কাপের সেমি-ফাইনালেও খেলতে পারবেন না তিনি। ২০২৪ সালের ব্যালন দ’র জয়ীকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চান না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

২০২৪ সালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল রদ্রিকে। এই মৌসুমে হাঁটু ও হ্যামস্ট্রিংয়ে একাধিক চোটের শিকার হয়েছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগে গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শেষ দিকে রদ্রিকে তুলে নিতে বাধ্য হন গুয়ার্দিওলা। পরে পরীক্ষায় তার কুঁচকিতে চোট ধরা পড়ে।



ফলে বুধবার বার্নলির বিপক্ষে সিটির ১-০ গোলের জয়ের ম্যাচে তিনি খেলতে পারেননি। ওই জয়ে বেশি গোল করার ভিত্তিতে আর্সেনালকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে উঠে যায় সিটি।

এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার ওয়েম্বলিতে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে রদ্রিকে নিয়ে সতর্কতার সঙ্গে এগোনোর কথা বললেন গুয়ার্দিওলা।

“এখন ভালো আছে সে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, কারণ যদি সে চোট পায়, তাহলে পরবর্তী পাঁচ ম্যাচে তাকে হারাব। রদ্রি খুবই গুরুত্বপূর্ণ একজন।”

এফএ কাপের সেমি-ফাইনালের পর বেশ কিছুদিন বিরতি পাবে সিটি। আগামী ৪ মে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলবে তারা।

লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতে সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৭০ করে।

এমআর/টিএ 

মন্তব্য করুন