© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে দুই দিনব্যাপী একক অভিনয় প্রতিযোগিতা

শেয়ার করুন:
ময়মনসিংহে দুই দিনব্যাপী একক অভিনয় প্রতিযোগিতা
own-reporter-mymensingh
০৩:১৭ পিএম | ২০ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের নিয়ে নাট্যদল অনসাম্বল থিয়েটার আয়োজন করতে যাচ্ছে একক অভিনয় প্রতিযোগিতা।

ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের নিয়ে নাট্যদল অনসাম্বল থিয়েটার আয়োজন করতে যাচ্ছে একক অভিনয় প্রতিযোগিতা।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি। প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও তরঙ্গ আইসিটি।

মোট চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের কাচারি ঘাটের অনসাম্বল থিয়েটারের অফিস থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

গ্রুপ চারটি হলো-

১. ‘ক’ গ্রুপ- ৩য় থেকে ৫ম শ্রেণী

২. ‘খ’ গ্রুপ- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী

৩. ‘গ’ গ্রুপ- ১১শ থেকে ১২শ শ্রেণী

৪. ‘ঘ’ গ্রুপ- স্নাতক (সম্মান) থেকে মাস্টার্স শ্রেণী।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

মন্তব্য করুন