© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে নাহিদা বৃষ্টির মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে নাহিদা বৃষ্টির মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

উপাচার্য বলেন, এ ধরনের মৃত্যু মেনে নেওয়া যায় না। তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

একই সঙ্গে বৃষ্টির এমন মৃত্যুতে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কঠোর শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই। শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পাড়ি জমান।
 
 
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত দুইজন বাংলাদেশি শিক্ষার্থী-জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সবশেষ পাওয়া খবরে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলায়। 

নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল বৃষ্টির মৃত্যুার খবর নিশ্চিত করেন।

এর আগে স্থানীয় সময় ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির পুলিশ।

কেএন/টিএ

মন্তব্য করুন