আগামী সপ্তাহে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে, লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
আগামী সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। লোডশেডিং নেমে আসবে ১৫শ' মেগাওয়াট থেকে সাত-আটশ মেগাওয়াটে— এ কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক সংকটে জ্বালানি তেল আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়েছে। বিগত সরকার ৫৬ হাজার কোটি টাকা বাকি রেখে গেছে। সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধের চেষ্টা করছে। বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে সমস্যা হচ্ছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে অর্থ অপচয়ের নানা প্রকল্প করেছে বলেও দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী। বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ জোর দিচ্ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। সরকার সোলার সিস্টেম বেসরকারি খাতে ছেড়ে দেবে বলেও জানান তিনি।
আইকে/টিএ