© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার অপশন: বাশার

শেয়ার করুন:
তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার অপশন: বাশার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
চমক নিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় পর সাদা জার্সির দলে এসেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাদ পড়েছেন জাকের আলী এবং মুরাদ হাসান। আজ (২৭ এপ্রিল) চট্টগ্রামে সেসব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

বাশার বলেন, 'আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নিয়ে। তাসকিন অনেকটা অটোমেটিক চয়েজ। শরিফুলকে একটু দেখতে, কারণ সে বড় সম্পদ টেস্ট ম্যাচে। ভালো বোলিং করছে। এবাদত আর খালেদের মধ্যে আমাদের একটু সন্দেহ ছিল আরকি। তবে খালেদ লাইন লেন্থটা ভালোভাবে অনুসরণ করতে পারে। এবাদত উইকেট নেয়ার অপশন। আমরা ওই দিকেই এগিয়েছি। খালেদ খারাপ বোলিং করে নাই। খালেদ ভালো বল করছ, এবাদত আক্রমণাত্মক বোলার।'

লম্বা সময় টেস্ট ক্রিকেট খেলেননি তাসকিন। হুট করে তাকে দলে নেয়ার ব্যাখ্যায় বাশার বলেন, 'তাসকিন ফিট। টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট। আমাদের সেটা জানানো হয়েছে। অনেকদিন টেস্ট খেলেনি, কিন্তু যখন তাসকিন খেলছে...আমার কাছে মনে হয় সে তার সেরা ফর্মে আছে। আর টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ খেলেনি। যেহেতু ফিট আছে আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি, ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে....ওর ওয়ার্কলোড ম্যানেজ করে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট.....ওইভাবে ম্যানেজ করে খেলাব।'



'ম্যানেজ করলে মনে হয় আমরা খেলাতে পারব। সে ভালো আছে আ তাসকিননের বিষয়ে একট বিষয়....সে ক্রিকেট খেলতে অনেক আগ্রহী। আসলে ও এই টি-টোয়েন্টি সিরিজটাও খেলতে চেয়েছিল কিন্তু যেহেতু ও আমাদের টেস্টে প্ল্যানে আছে, সে কারণে টি-টোয়েন্টি সিরিজে আমরা রাখিনি। সে ঠিক আছে,'–বাশার যোগ করেন।

যারা বাদ পড়েছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বাশার বলেন, 'দুর্ভাগ্যবশত আমি চট্টগ্রামে, তাই সামনাসামনি দেখা হয়নি। আমি মাঝখানে দুদিনের জন্য গিয়েছিলাম। ওরা ঢাকার বাইরে ছিল। আমি জাকের আলীর সঙ্গে কথা বলেছি। ফিরে যাওয়ার পর আবার সামনাসামনি বসব। এমনি জানিয়েছি কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক কথা বলেছে। আমি গিয়ে সামনাসামনি কথা বলব। খালেদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি কেন বাদ পড়েছে ব্যাখ্যা করেছি, যাওয়ার পরে সামনাসামনি বসব আরকি।'

আইকে/টিএ

মন্তব্য করুন