© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিকে হারিয়ে শৈশবের গুরুর অনুরোধ রাখলেন কোহলি

শেয়ার করুন:
দিল্লিকে হারিয়ে শৈশবের গুরুর অনুরোধ রাখলেন কোহলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার রাতের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পাত্তাই দেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাগতিকদের মাত্র ৭৫ রানে অলআউট করার পর ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ জেতার পর বেঙ্গালুরুর সকল ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আহমেদাবাদে ফিরলেও শৈশবের কোচের অনুরোধে দিল্লিতেই থেকে যান কোহলি।

ভারতীয় এই কিংবদন্তি ব্যাটারের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমির একটি নতুন শাখা উদ্বোধন করার জন্য কোহলিকে ডেকেছিলেন। ছোটবেলার গুরুর কথা ফেলতে পারেননি কোহলি। সেখানে স্বশরীরে উপস্থিত থেকে একাডেমি উদ্বোধন করেন তিনি।



উদ্বোধনের পর একাডেমির শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন বিরাট কোহলি। সেই সঙ্গে তাদের বুকেও টেনে নেন তিনি। একাডেমির উদীয়মান ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে কোহলি বলেন, ‘আমি ছোটবেলাতেই ঠিক করেছিলাম যে, ক্রিকেটার হব। এই ইচ্ছাটা আমার মনের ভেতরে থেকে এসেছিল। আমি আমার ইচ্ছাটা বাবা-মা এবং শিক্ষকদের জানিয়ে দিয়েছিলাম। সবার মনের ভেতরে এই সৎ সাহসটা আনতে হবে। ভালো ক্রিকেটার হতে হলে অন্য কিছু ভাবা যাবে না।’

এই একাডেমি নিয়ে নিজের স্মৃতিচারণ করে কোহলি বলেন, ‘আমি আট বছর বয়সে এই একাডেমিতে খেলা শুরু করি। এখনও সময় পেলেই এখানে চলে আসি। আমার ছোটবেলায় ক্রিকেটের ভিত তৈরি করতে এই একাডেমির ভূমিকা অনেক।

এদিকে শিষ্যকে কাছে পেয়ে গুরু রাজকুমার বলেন, ‘আইপিএলের মতো টুর্নামেন্ট চলাকালেও বিরাট কোহলি সময় বের করে এখানে এসেছি। আজকের এই দিনের তাকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে।

আইকে/টিএ

মন্তব্য করুন