কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
১১:৫৫ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য নিয়ে বুধবার দুপুরে মাঠে নামবে টিম টাইগার্স।
চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। ১৮৩ রানের টার্গেটে ৭৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। এক ম্যাচ পরিত্যক্ত হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
এমআই/টিএ