© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় টি-টোয়েন্টিবৃষ্টির কারণে টসে বিলম্ব, ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে শঙ্কা

শেয়ার করুন:
বৃষ্টির কারণে টসে বিলম্ব, ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রামের স্টেডিয়ামের পিচ এখনো কভারে ঢাকা।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল ইতোমধ্যে ২য় টি-টোয়েন্টির জন্য ম্যাচের ভেন্যুতে পৌঁছেছে। তবে দুঃসংবাদ হলো, বন্দরনগরীতে কিছুক্ষণ আগেও বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছিল। ফলে পিচগুলো কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং আউটফিল্ডের বড় অংশই বৃষ্টিতে ভিজে গেছে।



তবে ইতিবাচক দিক হলো চট্টগ্রামের এই ভেন্যুর ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। তাই যদি অন্তত এক ঘণ্টাও বৃষ্টি বন্ধ থাকে, তাহলে ম্যাচ হওয়ার আশা আছে।

এসকে/এসএন

মন্তব্য করুন