© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএলে মুলতানকে বিদায় করে দ্বিতীয় এলিমিনেটরে হায়দরাবাদ

শেয়ার করুন:
পিএসএলে মুলতানকে বিদায় করে দ্বিতীয় এলিমিনেটরে হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫০ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
পিএসএলের প্রথম এলিমিনেটরে একতরফা পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যান ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মুলতান সুলতানের বিপক্ষে। এই জয়ে তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় এলিমিনেটরে, যেখানে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে পাঠায় মুলতানকে। শুরুটা মোটামুটি হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। স্টিভেন স্মিথ ও সাহিবজাদা ফারহানের ছোট জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জশ ফিলিপেও বেশিক্ষণ টিকতে পারেননি।

একপ্রান্তে অবশ্য দৃঢ় ছিলেন শান মাসুদ। চমৎকার ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি এবং শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে শেষদিকে কিছুটা সহায়তা দেন মোহাম্মদ নওয়াজ। তবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে মুলতান। হায়দরাবাদের হয়ে মোহাম্মদ আলী, হুনাইন শাহ ও আকিফ জাভেদ নেন দুটি করে উইকেট।



জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। অধিনায়ক মারনাস লাবুশেন আউট হলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন মাজ সাদাকাত ও উসমান খান। দুজনের দুর্দান্ত জুটিতে পাওয়ার প্লে'তেই বড় সংগ্রহ দাঁড়ায়।

উসমান ৩৫ বলে ৬৪ রান করে আউট হলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত মাজ সাদাকাত অপরাজিত ৬৪ রানে দলকে সহজ জয় এনে দেন। ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে হায়দরাবাদ।

এসকে/এসএন

মন্তব্য করুন