ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রেলিগেশন পর্ব থাকছে না
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ০১ মে, ২০২৬
আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) মৌসুমে রেলিগেশন পর্ব থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিবি জানিয়েছে, চলতি মৌসুমে ডিপিএলে রেলিগেশন পর্ব থাকবে। রেলিগেশন লিগ না হলেও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শেষ দুই দল নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে। এর আগে বিবিসির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল। একক লিগ পদ্ধতিতে আগামী ডিপিএল অনুষ্ঠিত হবে। সুপার লিগ হবে না। কিন্তু রেলিগেশন লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ৪ মে থেকে শুরু হওয়া ডিপিএল শেষ হবে ১১ জুন। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। দেশের শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ১২টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নেবে। আসন্ন ডিপিএলের ম্যাচগুলো দেশের ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ভেন্যুগুলো হলো- বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, ক্রিকেটার্স একাডেমি মাঠ, বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠ, পূর্বগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (পিকেএসপি) ২ নম্বর মাঠ এবং ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ। সব মিলিয়ে এবারের মৌসুমে ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে লিগ পর্বে। সদ্য শেষ হয়েছে ডিপিএলের দলবদল। শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছে লিগে অংশ নিতে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবসহ অন্যরা।
এবি/টিএ
এবি/টিএ