ধোনি কবে মাঠে নামবেন, জানালেন চেন্নাই কোচ
ছবি: সংগৃহীত
০৮:৫১ এএম | ০২ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস শিবিরে একটাই প্রশ্ন, কবে ফিরবেন মহেন্দ্র সিং ধোনি?
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, ধোনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিন সপ্তাহ ধরে কাফ ইনজুরিতে ভোগা এই কিংবদন্তি ক্রিকেটার ইতিমধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে দলের সঙ্গে সফরেও গেছেন, তবে এখনো মাঠে নামেননি।
হাসি বলেন, ‘ধোনি ভালোভাবে এগোচ্ছেন। আশা করছি দ্রুতই ফিরবেন।
তবে সেটা পরের ম্যাচে নাকি তার পরের ম্যাচে, এখনই নিশ্চিত বলা যাচ্ছে না।’

তিনি আরো জানান, ধোনির ব্যাটিং বা উইকেটকিপিং নিয়ে কোনো সন্দেহ নেই। মূল চিন্তা ছিল তার দৌড়ানোর সক্ষমতা, বিশেষ করে ইনিংসের শেষ দিকে দ্রুত রান নেওয়ার ক্ষমতা ফিরে পাওয়া।
চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য ধোনির নিজের ওপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
তিনি পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করলে তবেই মাঠে ফিরবেন।
উল্লেখ্য, ম্যাচের দিনগুলোতে স্টেডিয়ামেও আসছেন না ধোনি। দলের ওপর অতিরিক্ত চাপ বা মনোযোগ তৈরি না করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনুশীলন ও দলীয় আলোচনায় নিয়মিত যুক্ত আছেন তিনি।
টিজে/টিএ