© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আনসার সদস্যের

শেয়ার করুন:
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আনসার সদস্যের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ এএম | ০৩ মে, ২০২৬
খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে মো. ফরহাদ (২৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকার বাসিন্দা আজিবুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ ছুটিতে চার দিন আগে বাড়িতে এসেছিলেন। শনিবার দুপুরে বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহালছড়ি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন