© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডা থেকে ফিরেই কোচ নিয়ে সভা ডেকেছেন বাফুফে সভাপতি

শেয়ার করুন:
কানাডা থেকে ফিরেই কোচ নিয়ে সভা ডেকেছেন বাফুফে সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ এএম | ০৪ মে, ২০২৬
কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস থেকে গতকাল দিবাগত রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আর দেশে ফিরেই আগামীকাল জাতীয় দল কমিটির সভা ডেকেছেন। এই সভা কয়েকটি এজেন্ডা থাকলেও সবার আকর্ষণ মূলত হামজাদের কোচ নিয়ে।

হামজাদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ হয়েছে। এর আগেই বাফুফে নতুন কোচের জন্য আবদেন আহবান করে। আড়াইশর অধিক আবেদন বাছাই করতে তিন সদস্যের কমিটি হয়। সেই বিশেষ কমিটি আগামীকাল জাতীয় দল কমিটির কাছে তালিকা হস্তান্তর করবে। এ বিষয়ে বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, ‘গোলরক্ষক কোচ ১৪ জন ও হেড কোচ ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেওয়া হবে। কমিটির সভায় আরও চুলচেরা বিশ্লেষণের পর এটা সংক্ষিপ্ত করা হবে।



৫ জুন বাংলাদেশ সান মারিনোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। ইউরোপের ভিসা খানিকটা সময় সাপেক্ষ। তাই ৩৫-৪০ জনের খেলোয়াড় তালিকা নিয়ে ইতোমধ্যে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করেছে ফেডারেশন। ২৩ মে লিগ শেষ হওয়ার পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তাই এর আগেই বাফুফেকে হামজা-জামালদের জন্য কোচ চূড়ান্ত করতে হবে।

কাল জাতীয় দল কমিটির সভায় হেড কোচ ছাড়াও গোলরক্ষক কোচের বিষয়টিও রয়েছে। ঐ ম্যাচের প্রস্তুতির পাশাপাশি মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টও আছে এজেন্ডায়। শ্রীলঙ্কার মালদ্বীপের টুর্নামেন্টে না খেলার শঙ্কা রয়েছে। এতে টুর্নামেন্টের ফরম্যাট নিয়েও জটিলতা হতে পারে।

জাতীয় দল কমিটির আগামীকালের সভা ফর্টিজে। ফর্টিজের সভাপতি শাহীন হাসান এএফসি অ-২৩ দলের ম্যানেজার ছিলেন। ঐ সফরে ফর্টিজ গ্রুপ পৃষ্ঠপোষকতাও করেছে। তখন ঐ টুর্নামেন্টের আগেও ফর্টিজে সভা হয়েছিল। এবার আরেক অ-২৩ টুর্নামেন্টের আগে ফর্টিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দল কমিটির আরেক সভা।

আরআই/টিএ

মন্তব্য করুন