© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ মে: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শেয়ার করুন:
৫ মে: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ এএম | ০৫ মে, ২০২৬
বিশ্বব্যাপী প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকে। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা।তাই ইতিহাস সব সময় গুরুত্ব বহন করে।

আজ মঙ্গলবার, ৫ মে ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
১৭৮৯ - ফরাসি বিপ্লব শুরু হয়।
১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ - ভারত শাসনকারী ব্রিটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদাগাস্কার অধিকার করে।
১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
১৯৬১ - প্রথম মার্কিন নভোচারী এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০১৩ - মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়।
২০২৫ - এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

জন্ম

১৮১৩ - সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক।
১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।
১৮৪৬ - হেনরিক শিন্‌কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক।
১৮৮৯ - হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯০৫ - রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত।
১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।
১৯১৬ - জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট।
১৯১৮ - বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক।
১৯২৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।
১৯১৮ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।
১৯২১ - আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯২৮ - বসন্ত চৌধুরী, যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।
১৯৩৩ - কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার।
১৯৩৮ - আনন্দদেব মুখোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।
১৯৭৪ - মমতাজ বেগম, বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৭৬ - হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
১৯৮০ - ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার।
১৯৮৩ - হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা।
১৯৮৮ - আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার।
১৯৯৯ - জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার।

মৃত্যু

১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসি শাসক।
১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।
১৯৬২ - আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার।
১৯৯৫ - মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ।
২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সংগীত পরিচালক।
২০০৭ - থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
২০১৬ - মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার।

এমআর/এসএন 

মন্তব্য করুন