© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিলাসবহুল গাড়ি কিনলেন রোনালদো, মূল্য কত?

শেয়ার করুন:
বিলাসবহুল গাড়ি কিনলেন রোনালদো, মূল্য কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০১ এএম | ০৬ মে, ২০২৬
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার নিজের গাড়ির সংগ্রহে যোগ করলেন আরো একটি দুর্লভ ও অত্যন্ত দামি গাড়ি।

পর্তুগিজ এই তারকা সম্প্রতি কিনেছেন বিশেষভাবে কাস্টমাইজ করা একটি মার্সিডিজ-এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট। গাড়িটির মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটিরও বেশি।

বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ২০টি গাড়ি তৈরি করা হয়েছে। বিশেষ প্রতিষ্ঠান রিফাইন্ড মার্কেস রোনালদোর জন্য গাড়িটি আলাদাভাবে তৈরি করেছে।

গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশেষ নকশা। এটি সফট-টপ কনভার্টেবল এসইউভি এবং পিছনের দরজাগুলো উল্টো দিকে খোলে।



এছাড়া গাড়িটি রাঙানো হয়েছে আল নাসরের হলুদ ও নীল রঙে। দরজার পাশে বসানো হয়েছে ‘সিআর৭’ লেখা বিশেষ প্লেটও।

রোনালদোর গাড়ির সংগ্রহ আগেই ছিল বিশ্বজুড়ে আলোচিত। তার গ্যারেজে রয়েছে বুগাত্তি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি।

নতুন এই গাড়িটি শুধু তার সম্পদের প্রতীক নয়, সৌদি আরব ও আল নাসরের সঙ্গে তার বর্তমান সম্পর্কেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে। দলটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো মাঠের বাইরে যেমন চমক দেখাচ্ছেন, তেমনি মাঠেও নজর কাড়ছেন নিয়মিত।

এসকে/এসএন

মন্তব্য করুন