© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান চতুর্থ

শেয়ার করুন:
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান চতুর্থ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ এএম | ০৬ মে, ২০২৬
বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৫১। সকাল সাড়ে ৯টার পর বাতাসের এ পরিস্থিতি ছিল।

বাতাসের এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

বুধবার বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের তথ্যে বলা হয়, ১৯২ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৬৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া পাকিস্তানের করাচি ১৬৩ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।

আইকিউএয়ার বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শও দিয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০- এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১- এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ মারা যান।

এসকে/এসএন

মন্তব্য করুন