© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ সভায় বসছে বিসিবি, জানা যাবে নির্বাচনসহ আরও কিছু বিষয়

শেয়ার করুন:
আজ সভায় বসছে বিসিবি, জানা যাবে নির্বাচনসহ আরও কিছু বিষয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ০৬ মে, ২০২৬
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছিল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাডহক কমিটির সভাপতি। আজ (বুধবার) আবারও বিসিবি কার্যালয়ে বোর্ড সভাতে বসতে যাচ্ছেন তামিমরা। দুপুর দুইটায় শুরু হবে এই সভা। যেখানে নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। আজ থেকে কাউন্সিলর ফর্ম পাওয়া যাবে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত।

এছাড়া ২০২৫ সালের বিপিএলের ফিক্সিং ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তামিমরা দায়িত্ব নেওয়ার পর এটি তাদের চতুর্থ বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।

এসএন 

মন্তব্য করুন