© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে সতর্কতা জারি

শেয়ার করুন:
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ০৭ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদল ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোরের শার্শা ও চৌগাছা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ করে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন, শার্শার রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট, গোগা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়। একই সাথে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদরদফতর থেকে নির্দেশনা এসেছে। এতে সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তাছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনভাবেই ভারত থেকে কেউ যেন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে বিজিবি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।’

এসএন 

মন্তব্য করুন