© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় দলের হয়ে খেলতে কামিন্সকে রেকর্ড প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

শেয়ার করুন:
জাতীয় দলের হয়ে খেলতে কামিন্সকে রেকর্ড প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ০৭ মে, ২০২৬
অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে জাতীয় দলে ধরে রাখতে বড়সড় আর্থিক প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রস্তাবিত এই দীর্ঘমেয়াদি চুক্তির মূল লক্ষ্য হলো টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে রাখা।

প্রস্তাব অনুযায়ী, তিন বছরের এই চুক্তির মোট মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ কোটি টাকার সমান। চুক্তি কার্যকর হলে কামিন্স প্রতি বছর প্রায় ৪০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪৯ কোটি টাকা আয় করবেন বলে জানা গেছে। তথ্যটি প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড।

বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন কামিন্স। এর আগেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে শুধুমাত্র বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলার জন্য প্রায় ১ কোটি অস্ট্রেলিয়ান ডলারের বিশাল প্রস্তাব দিয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস অলসপ জানিয়েছেন, আধুনিক ক্রিকেটে শীর্ষ খেলোয়াড়দের ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বহু ফরম্যাট ও ফ্র্যাঞ্চাইজি লিগের চাপের কারণে খেলোয়াড়দের জাতীয় দলে ধরে রাখার বিষয়টি তাদের জন্য অগ্রাধিকার পাচ্ছে। তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটকে শক্তিশালী রাখতে সেরা খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিকে/

মন্তব্য করুন