© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে আসছেন পাকিস্তানের ক্রিকেট প্রধান মহসিন নাকভি

শেয়ার করুন:
বাংলাদেশে আসছেন পাকিস্তানের ক্রিকেট প্রধান মহসিন নাকভি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ০৭ মে, ২০২৬
আগামীকাল (শুক্রবার) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে মিরপুরে উপস্থিত হবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

পিসিবি আগেই বিসিবিকে জানিয়েছিল, এই ম্যাচের জন্য ঢাকা সফর করবেন তাদের ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল। তবে এই সফরে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসবেন না নাকভি। তবে বিসিসি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার।



তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে হৃদত্য বেড়েছে বাংলাদেশের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ, যে কারণে টাইগারদের বহিস্কৃত করতে চেয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সময় বাংলাদেশকে সমর্থন দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই ঘটনার পর প্রথমবার বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সবশেষ দুই দলের টেস্টে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। বর্তমান চক্রে প্রথম জয় পেতে একই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় তারা।

আরআই/টিকে

মন্তব্য করুন