© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ উইকেট হারিয়ে ১০০ তুলে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

শেয়ার করুন:
২ উইকেট হারিয়ে ১০০ তুলে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ পিএম | ০৮ মে, ২০২৬
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টে প্রথম সেশন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে ১০০ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা।

শুরুর দিকে দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ পর্যন্ত দুজনই অপরাজিত ছিলেন।



ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের হতাশ করেছেন এই দুই বাঁহাতি ব্যাটার। এর আগে ইনিংসের শুরুতেই আক্রমণে আসেন শাহীন আফ্রিদি। প্রথম ওভারেই দুটি চার হজম করলেও পরে তিনি ব্রেকথ্রু এনে দেন। সপ্তম ওভারে মাহমুদুল হাসানকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের ১০০তম উইকেট পূর্ণ করেন এই পেসার।

দ্বিতীয় ধাক্কা আসে হাসান আলীর হাত ধরে। বোলিংয়ে এসেই প্রথম বলে সাদমান ইসলামকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। তখন ৩১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপরই প্রতিরোধ গড়েন মুমিনুল ও শান্ত।

দুজন মিলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চের আগেই দলকে শতরানে পৌঁছে দেন। প্রথম সেশন শেষে বাংলাদেশ ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ সংগ্রহ করেছে। ৩১ রানে মমিনুল এবং নাজমুল ৩৯ রানে অপরাজিত আছেন। 

আরআই/এসএন

মন্তব্য করুন