© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারামারির ঘটনা নিয়ে মুখ খুললেন ভালভের্দে

শেয়ার করুন:
মারামারির ঘটনা নিয়ে মুখ খুললেন ভালভের্দে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ০৮ মে, ২০২৬
ফেদেরিকো ভালভের্দে অবশেষে হাসপাতালে যাওয়ার ঘটনা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার স্পষ্টভাবে অস্বীকার করেছেন ড্রেসিংরুমে মারামারির গুঞ্জন।

ভালভের্দের দাবি, সতীর্থের সঙ্গে তর্কের সময় আবেগের বশে টেবিলের সঙ্গে মাথা লেগে কপালে কেটে যায়। এর পরই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে যেতে হয়।

বিবৃতিতে উরুগুইয়ান এই তারকা বলেন, ‘আজ আমাদের মধ্যে আরেকটি তর্ক হয়েছিল। তর্কের সময় দুর্ঘটনাবশত টেবিলের সঙ্গে মাথা লেগে কপালে ছোট একটি কাটা লাগে। এ জন্যই হাসপাতালে যেতে হয়েছে। আমার সতীর্থ আমাকে আঘাত করেনি, আমিও তাকে মারিনি। এটি সম্পূর্ণ দুর্ঘটনা।’



তিনি আরো বলেন, ট্রফিহীন মৌসুমের হতাশা থেকেই এমন আবেগী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং পুরো মৌসুম ব্যর্থতায় শেষ হওয়ার হতাশা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

একই সঙ্গে ড্রেসিংরুমের ভেতরের তথ্য ফাঁস নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভালভের্দে। তার অভিযোগ, ক্লাবের ভেতরে এমন কিছু ব্যক্তি আছেন যারা ছোটখাটো ঘটনাকে বড় করে বাইরে ছড়িয়ে দিচ্ছেন।

তিনি বলেন, ‘স্বাভাবিক একটি ড্রেসিংরুমে এমন ঘটনা হতেই পারে এবং সাধারণত ভেতরেই সমাধান হয়। কিন্তু এখানে কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করছে। ট্রফিহীন মৌসুমে রিয়াল মাদ্রিদকে ঘিরে প্রতিটি ছোট ঘটনা বড় বিতর্কে পরিণত হচ্ছে।’

শেষে সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তিনি জানান, চিকিৎসকদের সিদ্ধান্তে পরের ম্যাচে খেলতে না পারায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন তিনি নিজেই।

আরআই/এসএন

মন্তব্য করুন