আজ বিশ্ব গাধা দিবস
ছবি: সংগৃহীত
০২:৪০ পিএম | ০৮ মে, ২০২৬
কাউকে ছোট করতে হলে কিংবা বোকা বানাতে হলে কম বেশি সবাই এই অবলা প্রাণীর নামটি ব্যবহার করেন। কিন্তু মানুষের জন্য সেই প্রাচীনকাল থেকেই সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে গাধা। আজ এই প্রাণীটিকে ঘিরেই দিবসের সূচনা হয়েছে। আজ ৮ মে বিশ্ব গাধা দিবস।
প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক বিশ্ব গাধা দিবসের প্রচলন করেছিলেন। তিনি মূলত মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। তিনি বুঝতে পেরেছিলেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এ জন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।
এসএন