© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাউকে স্বস্তিতে থাকতে দেন না গম্ভীর

শেয়ার করুন:
কাউকে স্বস্তিতে থাকতে দেন না গম্ভীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ০৯ মে, ২০২৬
ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর প্রায় দুই বছর কাটিয়ে দিয়েছেন। তার কোচিংয়ে ভারত ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। মাঝে মাঝে গম্ভীরকে নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন বললেন, ‘ড্রেসিংরুমে কাউকে স্বস্তিতে থাকতে দেন না গম্ভীর।’



ভারতীয় দলের হয়ে ৪টি টেস্ট এবং ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ওয়াসন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত দলের সব ক্রিকেটার আনন্দে নেই। অনেককেই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে হয়। পছন্দ-অপছন্দের সমস্যা সব ক্ষেত্রেই থাকে। গম্ভীরের মতো কঠিন ব্যক্তিত্বের মানুষের ক্ষেত্রে আরও বেশি থাকে। এ বিষয়টা দলের মধ্যে এক ধরনের পরিস্থিতি তৈরি করে। যতক্ষণ সাফল্য আসে, ততক্ষণ এসব নিয়ে কথা হয় না। দল ব্যর্থ হলেই নানা রকম সমালোচনা শুরু হয়ে যায়।’ ওয়াসন আরও বলেছেন, ‘সমস্যা আছে। দু-একজনের কথা আমি জানি। ওরা প্রকাশ্যে স্বীকার করতে পারবে না। আমিও নাম বলে ওদের সমস্যায় ফেলতে চাই না। তবে সবাই জানে, দলে কী চলছে। দু-চারজনকে সরিয়ে দেওয়ার পরও যদি সাফল্য আসে, তা হলে সবাই সঙ্গে থাকে। এটা দলগত খেলা। কোনো ক্রিকেটারের ব্যক্তিগত বক্তব্য গুরুত্ব পায় না। সবকিছু করেও কোচ সাফল্য পেলে, তাকে ঠিক বলতেই হয়। কোনো ক্রিকেটারের বক্তব্যকে তখন পাত্তা দেওয়া হয় না।’ ২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় দলের কোচ হয়েছিলেন গম্ভীর। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দল অনেক সাফল্য পেলেও টেস্টে বারবার ব্যর্থ হয়েছে। কোচ হয়ে আসার পর সীমিত ওভারের ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারকে বাদ দিয়ে দল গড়েছেন তিনি। অনেক সাফল্যও পেয়েছেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন