© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা ৩ ম্যাচে জিতে সান্ডারল্যান্ডের মাঠে ম্যানইউর ড্র

শেয়ার করুন:
টানা ৩ ম্যাচে জিতে সান্ডারল্যান্ডের মাঠে ম্যানইউর ড্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ০৯ মে, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জিতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি ও লিভারপুলের মতো দলকে হারানোর পর স্টেডিয়াম অব লাইটে হোঁচট খেল তারা। গোলশূন্য ড্রয়ে লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকলে মাইকেল ক্যারিকের দল।

আগের ম্যাচে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছিল ম্যানইউ। ওই ম্যাচের দল থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল তারা। প্রথমার্ধে শুরুটা দারুণ করে তাদের ওপর ছড়ি ঘুরায় স্বাগতিকরা।

 

চেমসডাইন টালবি ও নোয়াহ সাদিকি সুবর্ণ সুযোগ পেয়েও সান্ডারল্যান্ডকে এগিয়ে রাখতে পারেননি। এদিকে ম্যানইউর জশুয়া জার্কজির হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও সান্ডারল্যান্ড ম্যানইউর রক্ষণে হানা দেয়। কিন্তু প্রতিপক্ষের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা সেনে ল্যামেন্সকে পরাস্ত করতে পারেনি তারা। দৃঢ়তার সঙ্গে ব্রায়ান ব্রবিকে রুখে দেন দেন ম্যানইউ কিপার। তারপর লুটশারেল গিরট্রুইডা পোস্টে আঘাত করেন। 

এরপর সুযোগ পেয়েছিল ম্যানইউ। শেষ দিকে ম্যাথিউস কুনহার শট রুখে দেন সান্ডারল্যান্ডের গোলকিপার। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। টানা দ্বিতীয় ড্রয়ের মুখ দেখে ব্ল্যাক ক্যাটরা।

গোল না হওয়ায় লিগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে আরও অপেক্ষা করতে হচ্ছে ম্যানইউর ব্রুনো ফার্নান্দেজকে। ১৯টি অ্যাসিস্টে তিনি থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার পেছনে আছেন। রেকর্ড স্পর্শ করতে আর দুটি ম্যাচ আছে পর্তুগিজ মিডফিল্ডারের হাতে।

আরআই/টিকে

মন্তব্য করুন