আইপিএলছক্কার সেঞ্চুরিতে রেকর্ডবুকে সূর্যবংশীর নাম
ছবি: সংগৃহীত
০৭:৩৬ এএম | ১০ মে, ২০২৬
ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আবারও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে অনন্য কীর্তি গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
আইপিএলে শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে তিনি এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান। মোহাম্মদ সিরাজের শর্ট ডেলিভারি লং-অনের ওপর দিয়ে উড়িয়ে দিয়ে শুরুতেই আলোচনায় আসেন তিনি।
এই অর্জনের মাধ্যমে ২০ বছর বয়সের আগেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হলেন সূর্যবংশী। তিনি ইনিংস ও বলের হিসাবে সবচেয়ে দ্রুততম ছক্কার সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।

এর আগে চলমান আইপিএলেই তিনি ১০০ ছক্কার মাইলফলক ছুঁতে ৫১৪ বল খেলে রেকর্ড গড়েন, যেখানে আগের দ্রুততম রেকর্ড ছিল ৮১৭ বলের।
গুজরাটের বিপক্ষে ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও তিনি ১৬ বলে ৩৬ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।
চলতি আসরে এখন পর্যন্ত ১১ ইনিংসে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪০টি এবং মোট রান ৪৪০। তার ব্যাটিং স্ট্রাইক রেট দাঁড়িয়েছে ২৩৬.৫৫।
টিজে/টিকে