© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

শেয়ার করুন:
মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ১০ মে, ২০২৬
‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মা হচ্ছেন আশ্রয়, ভালোবাসা, সাহস ও নির্ভরতার সবচেয়ে বড় নাম। বিশ্ব মা দিবস উপলক্ষে এমনই আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিশেষ ছবি এবং ভিডিও বার্তায় তিনি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক নির্ভরতার কথা তুলে ধরেছেন, যা ইতোমধ্যে অনেক মানুষের হৃদয় ছুঁয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা শাড়ি পরিহিত বৃদ্ধা মাকে গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন প্রতিমন্ত্রী।

মায়ের মাথায় হাত রেখে তিনি যেন প্রকাশ করেছেন নিঃশব্দ এক ভালোবাসা ও শ্রদ্ধার ভাষা। ছবির আবেগঘন পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে তার হৃদয়ছোঁয়া বক্তব্য।

প্রতিমন্ত্রী তার বার্তায় লিখেছেন, ‘মা শব্দটাই হচ্ছে প্রতিটি ব্যক্তির কাছে একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার একটি জায়গা।

আমরা যখন নিজেদের মনে করি যে কোথাও আমাদের আশ্রয় হচ্ছে না। তখন মনে করি, মায়ের কাছে ছুটে গেলে সেখানে একটি প্রশান্তির জায়গা আছে।

সুতরাং মা দিবসে সব মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।’

আইকে/টিএ

মন্তব্য করুন