© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজে ফ্রান্স-যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি

শেয়ার করুন:
হরমুজে ফ্রান্স-যুক্তরাজ্যের নৌ মোতায়েনের খবরে ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১১ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ চলাচল সুরক্ষার অজুহাতে ফ্রান্স বা যুক্তরাজ্য কোনো সামরিক মোতায়েন করলে তা এই কৌশলগত জলপথকে সামরিকীকরণের শামিল হবে। আর তা করলে এর জবাব দেবে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে। গরিবাবাদি বলেন, সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বিশেষ করে যেসব পক্ষ নিজেরাই সমস্যার অংশ।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি একটি স্পর্শকাতর আঞ্চলিক জলপথ। এটি অঞ্চলের বাইরের শক্তিগুলোর যৌথ সম্পত্তি নয়। তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্স কখনোই হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবেনি। বরং ইরানের সঙ্গে সমন্বয় করে একটি সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা গঠনের পক্ষে প্যারিস।

এর আগে চলতি সপ্তাহে ফরাসি সশস্ত্র বাহিনী জানায়, ভবিষ্যৎ সম্ভাব্য মিশনের প্রস্তুতি হিসেবে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই মোতায়েন হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের অংশ হতে পারে।

আইকে/টিএ

মন্তব্য করুন