'ডোনাল্ড ট্রাম্পের' পর কোরবানীর জন্য প্রস্তুত 'নেতানিয়াহু'
ছবি: সংগৃহীত
১০:০০ পিএম | ১৩ মে, ২০২৬
গোলাপি কালারের এলভিনো জাতের মহিষটির ওজন প্রায় ৭৬০ কেজির বেশি। চুলের মাঝে সিঁথির ভাঁজ, চোখের আকার ও উগ্র মেজাজের হওয়ায় নাম রাখা হয় ‘নেতানিয়াহু’। ছোট থেকে খাবার দিয়ে বড় করা রাখালদেরই মারতে তেড়ে আসে। স্বভাব চরিত্রের মিল থাকার কারণেই নাম ‘নেতানিয়াহু’।
মহিষটি এখন জেলাজুড়ে আলোচনায়। ‘নেতানিয়াহু’র বেড়ে উঠা নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দাসেরগাঁও এসএস ক্যাটেল ফার্মে। এখানে আরও গরু–মহিষ আছে। সবগুলো গরু–মহিষই বিক্রির পথে।
এসএস ক্যাটেল ফার্মের কর্মচারীরা জানান, মাথায় অল্প চুল, মাঝে সিথির ভাঁজ, চোখের আকার আর উগ্র মেজাজের কারণে যুদ্ধবাজ ‘নেতানিয়াহু’ নামে রাখা হয় মহিষটি নাম। পরিবার, বন্ধুদের নিয়ে ও বিভিন্ন বয়সের মানুষ ফার্মে ছুঁটে আসে একনজর দেখতে ‘নেতানিয়াহু’কে। অনেকে দামও হাঁকছে। তবে এটা ইতোমধ্যে বিক্রি হওয়ার পথে। মহিষটিকে বিভিন্ন ধরনের খাদ্য মিশানো ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করলেও পাশাপাশি তাকে রাজকীয় খাবার এবং দুই বেলা গোসল করানো হয়। উগ্র মেজাজের হওয়ায় খামারের রাখালরা তার সাথে দুষ্টুমিও করে এবং নাম দেয় নেতানিয়াহু।’
দর্শনার্থীরা জানান, মহিষটির চুল, চোখের আকার ও বদ মেজাজে কারণেই ‘নেতানিয়াহু’ নামটির সাথে মিলে যায়। এসএস এগ্রো ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, এলভিনো জাতের এ মহিষটা। এটার লাইভ ওয়েট আছে ৭৬০ কেজির বেশি। মহিষটির মাথায় অল্প চুল, চোখের আকারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চেহারার সাথে মিল থাকা এবং স্বভাব চরিত্রের কারণেই তার নাম ‘নেতানিয়াহু’।
আইকে/টিএ