৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে কোন দেশ কতবার চ্যাম্পিয়ন?
ছবি: সংগৃহীত
০২:৪৪ এএম | ১৪ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কড়া নাড়ছে দরজায়। আর মাত্র ২৯ দিন পর শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। কোন দল শেষ পর্যন্ত শিরোপা জিতবে, তা নিয়ে চলছে জোর আলোচনা ও বিশ্লেষণ। তবে প্রশ্ন জাগতে পারে, ৯২ বছরেরর বিশ্বকাপে এখন পর্যন্ত কোন দল কতবার বিশ্বকাপ জিতেছে।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল, এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জিতেছে। সর্বশেষ আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে চার বারের চ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপের বাছাই পর্ব টপকাতে না পারায় অংশ নিতে পারছে না।
২০২৬ বিশ্বকাপের আগে ১৯৩০ সালে প্রথম টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত সব চ্যাম্পিয়নদের ধারাবাহিক তালিকা নিচে দেওয়া হলো।
২০২২– আর্জেন্টিনা
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয়ী হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পরে অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতার পর পেনাল্টিতে ৪-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
২০১৮ – ফ্রান্স
ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ফ্রান্স। এরফলে দিদিয়ের দেশম খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেন।
২০১৪ – জার্মানি
বিশ্বকাপের ফাইনালে গোলশুন্য থাকায় অতিরিক্ত আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি। ১১৩ মিনিটে জার্মানির মারিও গোটজার গোলের দেখা পায়।
২০১০ – স্পেন
দক্ষিণ আফ্রিকায় স্পেন তাদের প্রথম বিশ্বকাপ জেতে, টিকি-টাকা কৌশলের মাধ্যমে। নেদারল্যান্ডসকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে বিশ্ব জয়ের আনন্দে মাতে স্প্যানিশরা।
২০০৬ – ইতালি
ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ফরাসিদের ৫-৩ গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ ঘরে তোলে ইতালি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম উত্তেজনা ছড়ায় ফাইনালে।
২০০২ – ব্রাজিল
এশিয়ায় প্রথম বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল।

১৯৯৪ – ব্রাজিল
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ব্রাজিল তাদের চতুর্থ শিরোপা জেতে। ইতালির বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলের জয় পায়। এই বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার নিষেধাজ্ঞায় খেলতে পানেনি।
১৯৯৮ – ফ্রান্স
জিনেদিন জিদানের হাত ধরে আয়োজক হয়েই প্রথম শিরোপা জেতে ফরাসিরা। ফাইনালে ৩-০ গোলের বড় ব্যবধানেই ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
১৯৯০ – পশ্চিম জার্মানি
ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-পশ্চিম জার্মানি। ফাইনালে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে তারা।
১৯৮৬ – আর্জেন্টিনা
মেক্সিকো বিশ্বকাপে দিয়োগা ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরম্যান্সে আর্জেন্টিনা শিরোপা জেতে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে লাতিন আমেরিকার দেশটি।
১৯৮২ – ইতালি
পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ইতালি। প্রথমবারের মত ‘টাইব্রেকার’ এবং ‘গোল্ডেন বল’ এর প্রচলন হয় এই আসর দিয়ে।
১৯৭৮ – আর্জেন্টিনা
প্রথমবাবের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারায় আর্জেন্টিনা।
১৯৭৪ – পশ্চিম জার্মানি
ফাইনালে পশ্চিম জার্মানি ২-১ গোলে হল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।
১৯৭০ – ব্রাজিল
ফাইনালে ইতালিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। এর ফলে পেলে তার তৃতীয় বিশ্বকাপ জেতেন। ইতিহাসে কেউ এত বিশ্বকাপ জেতেননি।
১৯৬৬ – ইংল্যান্ড
ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারায় ইংলিশরা। তৃতীয় দল হিসেবে তারা জেতে ঘরের মাঠের বিশ্বকাপ।
১৯৬২ – ব্রাজিল
চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে শিরোপা জেতে ব্রাজিল।
১৯৫৮ – ব্রাজিল
এই আসরে প্রথম শিরোপা জেতে ব্রাজিল। ১৭ বছর বয়সী পেলে ৬ গোল করে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেন। ফাইনালে ৫-২ ব্যবধানে স্বাগতিক সুইডেনকে হারায় ব্রাজিল।
১৯৫৪ – পশ্চিম জার্মানি
ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম শিরোপা উৎসবে মাতে পশ্চিম জার্মানরা। এই বিশ্বকাপ বয়কট করে আর্জেন্টিনা, বাছাই পর্বে অংশই নেয়নি তারা।
১৯৫০ – উরুগুয়ে
মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে স্তব্ধ করে দিয়েছিল তারা।
১৯৩৮ – ইতালি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছর বিরতির আগে শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল ইতালি। প্যারিসের স্টেডে অলিম্পিক ডি কলম্বেসে অনুষ্ঠিত ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় ইতালি।
১৯৩৪ – ইতালি
ফাইনালে চেকোস্লোভাকিয়া বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি।
১৯৩০ – উরুগুয়ে
উরুগুয়ে প্রথম বিশ্বকাপ আয়োজন করে এবং ফাইনালে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টিজে/টিএ