© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বগিতে আগুন

শেয়ার করুন:
সিলেটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন বগিতে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ এএম | ১৪ মে, ২০২৬
সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৩ মে) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনটি পৌঁছালে ইঞ্জিনের ওপরের অংশে ধোঁয়া ও আগুন দেখা যায়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সিলেট স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই ট্রেনটির ইঞ্জিন বগির ওপর দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে সেখানে আগুনের লেলিহান শিখাও দেখা যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনের কর্মচারী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন,ট্রেনের ইঞ্জিনের বগির ওপর দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার সময় একটি পলিথিনে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।তিনি আরও জানান, প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

টিজে/টিএ 


মন্তব্য করুন