© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'খেলোয়াড়রা সূর্যের আলোর মতো, আর কোচরা আয়নার মতো'

শেয়ার করুন:
'খেলোয়াড়রা সূর্যের আলোর মতো, আর কোচরা আয়নার মতো'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ১৪ মে, ২০২৬
বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পেলেও দেশের ক্রিকেটারদের নিয়ে অনেক দিন ধরেই কাজ করছিলেন আশিক মজুমদার। জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার কোচিং দর্শন।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী শনিবার। তার আগে আজ থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ আশিক। এক পর্যায়ে তিনি বলেন, 'এই লেখা আমার নিজের জন্য ছিল। টিম ম্যানেজার নাফিস ইকবাল এটা দেখতে পায়, জিজ্ঞেস করে এটার মোটিভেশন কী। এরপর ব্যাখ্যা করি, এটা নিয়ে কথা বলি।'

'প্লেয়াররাই আসল। আমার যে ফিলোসোফি, প্লেয়াররা সূর্যের আলোর মতো, আর কোচরা আয়নার মতো। সূর্যের আলো যখন আয়নায় পড়ে প্রতিফলন হয়। একেকদিক একেকটা স্লোগান লিখে আনি। এটা আমাদের খুব কাজে দেয়, এনার্জি এনে দিতে। পজিটিভিটি, কো-অপারেশন, পিউরিটি, টিম বন্ডিং- এরকম।'

সবচেয়ে ভালো ফিল্ডিং করেন যিনি, সর্বোচ্চ পয়েন্ট পেয়ে আশিকের কাছ থেকে নেন পুরস্কার, 'পয়েন্ট গ্রেড সিস্টেম, গ্রেড ১, ২, ৩। যারা ফিল্ডিং ভালো করেছে, ক্যাচ ভালো ধরেছে। শান্ত ও লিটনকে পুরস্কৃত করা হয়েছে। সব কাজের পেছনে আমরা আনন্দ, প্রেরণা, প্রাপ্তি খুঁজি। এটা একটা ভালো বার্তা যে সব কাজের শেষে আমরা যেন স্বীকৃতি দেই। এতে অনেক এনার্জি পাওয়া যায়।'

জাতীয় দলের কোচ হিসেবে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য আশিকের, 'আমি দীর্ঘদিন ধরেই প্লেয়ারদের সাথে কাজ করছি। বাংলাদেশ টাইগার্সে, ‘এ’ দলে। আমি এখানে এসেছি প্লেয়ারদের জন্য। তাদের হেল্প করার জন্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি। সামনে কী হবে জানি না। আমি বিশ্বাস করি আজকের দিনই আমার শেষ দিন, কীভাবে আমার ভালোটা দিব।'

টিকে/

মন্তব্য করুন