© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘যতদিন সম্ভব খেলো, তোমাকে ক্রিকেটের দরকার’, কোহলিকে ব্রাভো

শেয়ার করুন:
‘যতদিন সম্ভব খেলো, তোমাকে ক্রিকেটের দরকার’, কোহলিকে ব্রাভো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৪ মে, ২০২৬
বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ার যে ঘনিয়ে আসছে তা না বললেও চলে! টি-টোয়েন্টি ও টেস্টকে আগেই বিদায় জানিয়েছেন। জাতীয় দলের জার্সিতে খেলছেন কেবল ওয়ানডে। আর ভারতের ঘরোয়া ক্রিকেট।

গুঞ্জন আছে কোহলি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডেকেও বিদায় জানাবেন। এরপর আর কতদিন ক্রিকেট খেলবেন? ডোয়াইন ব্রাভোর অনুরোধ, যতদিন সম্ভব কোহলি যেন খেলে যান। কারণ ক্রিকেটের তাকে প্রয়োজন। ব্রাভো বলেন, ‘যতদিন সম্ভব খেলো। ঠিক আছে? এই খেলাটার তোমাকে দরকার।’

কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল। বেঙ্গালুরুর ৬ উইকেটের জয়ের ম্যাচে ৬০ বলে ১০৫ রান করেন কোহলি। ম্যাচশেষে বেঙ্গালুরুর ড্রেসিংরুমে কোহলির বক্তৃতা ঘিরে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

ওই সময় সেখানে প্রবেশ করেন কলকাতার বোলিং কোচ ব্রাভো। কোহলি তার জার্সিতে অটোগ্রাফ দেন। তখন ব্রাভো কোহলিকে বুকে জড়িয়ে ওই কথা বলেন। ম্যাচের পরও দুজনকে হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায়।

গতকালের সেঞ্চুরিটি ছিল আইপিএলে কোহলির নবম, টুর্নামেন্টে সর্বোচ্চ। এই ইনিংসের পর সতীর্থ থেকে শুরু করে সমর্থকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি। কোহলির সেঞ্চুরির অনেকটা ননস্ট্রাইক প্রান্ত থেকে দেখেছেন দেবদূত পাডিকাল। তিনি বলেন, ‘ওকে ব্যাট করতে দেখা অবিশ্বাস্য ছিল। আমার মনে হয়, মাঠের সেরা আসনটাই আমার ছিল। ও যেসব শট খেলেছে, সেগুলো অসাধারণ। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ফিরে এসে যেভাবে ব্যাট করেছে, সেটাই প্রমাণ করে কেন সে বিরাট কোহলি।’

পাডিকাল যোগ করেন, ‘আমরা বিশেষভাবে অ্যাঙ্করিং নিয়ে কথা বলিনি। আমাদের লক্ষ্য ছিল ম্যাচটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে বাকি ব্যাটাররা স্বস্তিতে খেলতে পারে। আগের কয়েক ম্যাচে আমরা দ্রুত উইকেট হারিয়ে জুটি গড়তে পারিনি। তাই আজ আমি নামার পর দুজনেই ঠিক করি যতক্ষণ সম্ভব পার্টনারশিপটা ধরে রাখব।’

এবি/টিএ

মন্তব্য করুন