© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নাসিরের বিনিময়ে পুরো পৃথিবী ছাড়তে রাজি’

শেয়ার করুন:
‘নাসিরের বিনিময়ে পুরো পৃথিবী ছাড়তে রাজি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ এএম | ১৫ মে, ২০২৬
জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন। ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, তাকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনের। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তার স্ত্রী তামিমা সুলতানাও।

গত বুধবার (৬ মে) দুপুরে শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ তারিখ ঠিক করেন। শুনানিতে নাসির-তামিমার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করে বাদীপক্ষ। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।



আজ সোমবার এনিয়ে ফেসবুকে পোস্ট দেন তামিমা সুলতানা। তার স্ট্যাটাসটি হুবহুতুল ধরা হলো- আমার স্বামীর বিনিময়ে আমি পুরো পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না। কারণ আমার স্বামী আমার সম্মান রক্ষার্থে নিজের সম্মানের পরোয়া না করে পুরো পৃথিবীর সাথে একাই লড়ে যাচ্ছে ।

বুধবার রাত ১১টায় দেওয়া েপোস্টে তিনি আরও লিখেন, নারীদের অসম্মান তো যে কেউ করতে পারে , সম্মান সেই দিতে পারে যে সম্মানী মায়ের সু-সন্তান। তোমার ব্যবহার ই বলে দেবে তোমার পরিবারের পরিচয় । 

টিজে/টিএ 

মন্তব্য করুন