© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তিতে আসা উচিত: ট্রাম্প

শেয়ার করুন:
আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তিতে আসা উচিত: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ১৫ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে।  সেইসঙ্গে  দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।’

ইরানকে উদ্দেশ করে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। বর্তমানে চীন সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট।   সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে তেহরানের সঙ্গে চীনের সম্পর্ক ঘিরে উত্তেজনাকেও তিনি গুরুত্বহীন হিসেবে তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘তিনি (শি) বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না… তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছেন।’

তিনি আরও জানান, শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে চান এবং বলেছেন, ‘আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

আরআই/এসএন

মন্তব্য করুন