যখন অধিনায়ক ছিলাম, তখন ২০ উইকেট নেওয়ার কেউ ছিল না: মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত
০২:০০ পিএম | ১৫ মে, ২০২৬
মুশফিকুর রহিম নামটার সাথে জড়িয়ে রয়েছে অনেক কিছু। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার সাদা বলের ফরম্যাট থেকে অবসর নিলেও চালিয়ে যাচ্ছেন লাল বলের খেলা। আজ শুক্রবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক।
সেখানে নিজের টেস্ট অধিনায়কত্ব করার সময়ের কথা জানান মুশফিক। বলছিলেন, ‘টেস্টে আগে আমাদের বোলিং সাইটটা আগের চাইতে বেশি ভারসম্যপূর্ণ। এটা অধিনায়কের জন্যও স্বস্তির। এখন আমাদের ২০ উইকেট নেয়ার সক্ষমতা আছে। সে হিসেবে শান্ত খুবই ভাগ্যবান। আমার সময় হয়তো দুই একজন বোলার ছিল। এখন সময়টা অন্যরকম।’

পরে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করে মুশফিক বলেন, ‘শান্ত ভালো ব্যাটিং করছে। ওর কাছে যত বড় দায়িত্বই আসে সে ঐ দায়িত্ব দারুণভাবে পালন করে। শান্ত দুর্দান্ত অধিনায়ক।’
এদিকে দ্বিতীয় টেস্ট জুড়ে সিলেটে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবুও ভালো উইকেটের আশা করছেন মুশফিক, ‘সিলেটে বরাবরই ভালো ব্যাটিং উইকেট থাকে। যদিও বৃষ্টির কারণে হয়তো প্রথম দিন আর্দ্রতা থাকতে পারে।’
আরআই/এসএন