© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

শেয়ার করুন:
নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ১৫ মে, ২০২৬
দেশের নানা জাতির বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বেইলি রোডে নৃগোষ্ঠীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীর প্রতি এ আহ্বান জানান।

জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্পদে রূপান্তর করার আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চান, তারা দেশদ্রোহী।

এ সময় নৃতাত্ত্বিক গোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে তাদের জন্য কোটা চালু থাকলে, তা মেধার সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে না বলেও মনে করেন জহির উদ্দিন স্বপন।

এবি/টিএ

মন্তব্য করুন