© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ

শেয়ার করুন:
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১৬ মে, ২০২৬
সিলেট টেস্টের প্রথম দিনেই শুরুতে চাপে পড়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৩ রান।

শুরুর ধাক্কাটা আসে ইনিংসের দ্বিতীয় বলেই। মাহমুদুল হাসান জয় শূন্য রানে আউট হন মুহাম্মদ আব্বাসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে।

এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান। দুজন মিলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন।

বিশেষ করে তানজিদ শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। স্কয়ার ড্রাইভে দারুণ চার মারার পাশাপাশি নিয়মিত সিঙ্গেল নিয়ে রান বাড়াচ্ছিলেন। তবে ভালো খেলতে খেলতেই ভুল শটে উইকেট ছুঁড়ে দেন তিনি।

১০ম ওভারের শেষ বলে মিড-অন দিয়ে তুলে মারতে গিয়ে নিজের বলেই সহজ ক্যাচ দেন আব্বাসকে।



৩৪ বলে ২৬ রান করে থামেন টেস্ট অভিষেক হওয়া এই ওপেনার।

এরপর আরেকটি ধাক্কা আসে মমিনুল হকের উইকেটে। খুররম শাহজাদর দারুণ ইনসুইং ডেলিভারি বুঝতেই পারেননি মমিনুল। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। ৪১ বলে ২২ রান করে ফিরেছেন তিনি।
বর্তমানে উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এসকে/টিএ

মন্তব্য করুন