© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটন দাস লাকি নাহলে ২০০ রানও হতো না: খুররম শাহজাদ

শেয়ার করুন:
লিটন দাস লাকি নাহলে ২০০ রানও হতো না: খুররম শাহজাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ১৬ মে, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন পাকিস্তানি ক্রিকেটার খুররম শাহজাদ। আমরা দ্রুত কিছু উইকেট পেলেও কিছু রিভিউ মিস করেছি। লিটন দাস আউট ছিল, রিভিউ নিতে মিস করে ফেলি। তাকে আউট করলে অনেক আগেই তারা অলআউট হয়ে যেত। তবে এটা খেলারই অংশ।


আমরা লিটনকে আউট করার সুযোগ তৈরি করেছিলাম। আমার বলেই দুইবার তৈরি হয়েছে। আমরা ওকে অ্যাটাকিং বোলিংই করেছি। অ্যাটাকিং বোলিংয়ে রান আসে, আউটের সম্ভাবনাও তৈরি হয়। ফিল্ড সেটআপ তো পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়।



আজ ও অনেক ভাগ্যবান ছিল। ২৬ রানেই আউট হতে পারত। তারপরও ৩০০-র ভেতরে ওদের আটকে দিয়েছি। পিচ ঢাকার চেয়ে ভিন্ন। এটা ভালো ব্যাটিং পিচ। ওখানে বোলিংয়ে সহায়তা পাওয়া যাচ্ছিল। আবার আনইভেন বাউন্স ছিল, ক্রেক ছিল। আশা করি এখানে আমরা ৪০০-৪৫০ করতে পারব।

সুযোগ পাওয়া আমার হাতে নেই। নির্বাচকরা দল বাছাই করেন। আমি ভালো ট্রেনিং ও ভালো খেলার চেষ্টা করি। আর এটাই ভাবি- যে-ই পারফর্ম করুক, এতে পাকিস্তানেরই ভালো।

লিটন আউট হয়ে গেলে বাংলাদেশ দুইশ রানের মধ্যেই আউট হয়ে যেত। মাঝে মাঝে সুযোগ হাতছাড়া হয়ে যেতেই পারে। আগেই তো বললাম, লিটন অনেক লাকি ছিল। একটি নয়, দুইবার জীবন পেয়েছে। আউট হয়ে গেলে পুরো ভিন্ন দৃশ্য হতো।


আরআই/টিকে

মন্তব্য করুন