© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ১৭ মে, ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মাইউং-বো। তার ২৬ সদস্যের দলের নেতৃত্বভার সন হিউং-মিনের কাঁধে। সনের এটা হবে চতুর্থ বিশ্বকাপ, প্রথমটি ছিল ২০১৪ সালে ব্রাজিলে।

মাইউং-বো স্বাভাবিকভাবেই তার দলে রেখেছেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জাই ও পিএসজির লি কাং-ইনকে। ইনজুরিতে ভোগা হয়াং ইন-বিউমকেও দলে ডেকেছেন। ফেইনুর্ডের এই মিডফিল্ডার গোড়ালির চোটে ভুগছেন।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আছে গ্রুপ ‘এ’তে। তাদের তিনটি ম্যাচই মেক্সিকোয়। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যাত্রা, এক সপ্তাহ পর মেক্সিকোর মুখোমুখি হবে এবং ২৪ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টটি হবে দক্ষিণ কোরিয়ার টানা ১১তম বিশ্বকাপ, যা ১৯৮৬ সাল থেকে অব্যাহত আছে। দলটি ২০০২ সালে সেমিফাইনালে খেলেছিল, ২০১০ ও ২০২২ সালের আসরে খেলে শেষ ষোলোতে।



দক্ষিণ কোরিয়া দল
গোলরক্ষক: জো হিয়ন-উ, কিম সেউং-গ্যু, সং বুম-কিউন।
ডিফেন্ডার: কিম মিন-জাই, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম তাই-হিয়ন, পার্ক জিন-সিওব, লি গি-হিউক, লি তাই-সিওক, সিওল ইয়ং-উ, ইয়েন্স কাস্ট্রপ, কিম মুন-হোয়ান।
মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হয়াং ইন-বিওম, কিম জিন-গ্যু, বে জুন-হো, ইওম জি-সুং, হয়াং হি-চান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।
ফরোয়ার্ড: ওহ হিয়ন-গ্যু, সন হিউং-মিন, চো গ্যু-সুং।

টিজে/টিকে 

মন্তব্য করুন