© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি ফারুক-মাহবুব, আবেদন করলেন কারা?

শেয়ার করুন:
বিসিবি নির্বাচনে কাউন্সিলর হননি ফারুক-মাহবুব, আবেদন করলেন কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ পিএম | ১৭ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গতকাল (শনিবার) ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। কাল বিকেল ৫টা পর্যন্ত ছিল কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ সময়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে।

বেশ কয়েকটি সংস্থা এবং জেলা থেকে কাউন্সিলরশিপ আসেনি। সবমিলিয়ে কম পড়েছে ৮টি। এরমধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে জমা পড়েনি কাউন্সিলশিপ। এ ছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার বিডিপি থেকেও জমা পড়েনি কাউন্সিলরশিপ।

এদিকে, ঢাকার ক্লাব থেকে কাউন্সিলরশিপ বোর্ডে নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক, লোকমান হোসেনদের নাম দেখা যায়নি কাউন্সিলরশিপ তালিকাতে।



বিভিন্ন ক্যাটাগরিতে কাউন্সিলর হওয়া উল্লেখযোগ্য ব্যক্তি
ঢাকার বিভিন্ন ক্লাব থেকে : আবাহনী– ফাহিম সিনহা, মোহামেডান– মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ– লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক– তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স– তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন– ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাব– আজিজ আল কায়সার, সিটি ক্লাব– মইনুল হক মইন।

উত্তরা ক্রিকেট ক্লাব– ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব– ইয়াসির ফয়সাল আশিক, ওল্ড ডিওএইচএস– তামিম ইকবাল। কাকরাইল বয়েজ ক্লাব– সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স– আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব– মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব– ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র– রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব– শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব– সাঈদ ইব্রাহিম আহমেদ, প্রগতি সেবা সংঘ– সাব্বির আহমেদ।

সাবেক খেলোয়াড় ক্যাটাগরি ‘সি’ থেকে : নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান, তালহা জুবায়ের।
সাবেক অধিনায়কদের মধ্যে : শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে : ঢাকা বিশ্ববিদ্যালয়– শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়– সিরাজউদ্দিন আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়– জাহিদ হোসেন,
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে : কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার, জাহিদ পারভেজ চৌধুরী।

জেলা-বিভাগ থেকে : ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা– সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা– শহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা– আমিনুল হক দেওয়ান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা– শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা– শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা– মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা– কাইয়ুম চৌধুরী।

টিজে/টিকে 

মন্তব্য করুন