© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপরাজিত থেকে মৌসুম শেষ করেও পয়েন্ট টেবিলে তৃতীয় মরিনহোর বেনফিকা

শেয়ার করুন:
অপরাজিত থেকে মৌসুম শেষ করেও পয়েন্ট টেবিলে তৃতীয় মরিনহোর বেনফিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ১৭ মে, ২০২৬
রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন নিয়ে হোসে মরিনহো বলেছিলেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। বেনফিকার সঙ্গে মৌসুম শেষে প্রয়োজনে কথা বলবেন তিনি। অপেক্ষার পালা শেষ। গতকাল পর্তুগিজ শীর্ষ লিগের শেষ ম্যাচ খেলল বেনফিকা।

এস্ত্রোইলকে ৩-১ গোলে হারিয়ে লিগা পর্তুগাল শেষ করল বেনফিকা। ১৮ দলের এই প্রতিযোগিতায় একমাত্র তারাই কোনো ম্যাচ হারেনি। ৩৪ ম্যাচ শেষে লিগের একমাত্র অপরাজিত দল তারা। কোনো হার নেই, ২৩ জয় ও ১১ ড্র।

এমন অর্জনের পরও বেনফিকা শিরোপা জেতা দূরে থাক, রানার্সআপও হতে পারেনি। তাদের নামের পাশে ৮০ পয়েন্ট, চ্যাম্পিয়ন পোর্তোর চেয়ে ৮ পয়েন্ট পেছনে এবং দ্বিতীয় স্থানে থাকা স্পোর্তিংয়ের চেয়ে ২ পয়েন্ট কম।



অপরাজিত থেকেও ট্রফি ছাড়া লিগ মৌসুম শেষ করার অভিজ্ঞতা বেনফিকার জন্য প্রথম নয়। ১৯৭৭-৭৮ মৌসুমে পোর্তো তাদের চেয়ে দুটি কম ম্যাচ ড্র করে এবং গোল পার্থক্যে ট্রফি জিতেছিল। মরিনহোর বেনফিকা এবার অবাঞ্ছিত এক রেকর্ডের ভাগিদার হলো। মলদোভার এফসি শেরিফ (২০২৪-২৫) ও সার্বিয়ান দল রেড স্টার বেলগ্রেডের (২০০৭-০৮) পর একমাত্র ইউরোপিয়ান দল হিসেবে এই শতাব্দিতে পুরো মৌসুমে কোনো ম্যাচ না হেরেও লিগ শিরোপা জিততে পারল না তারা।

ধারণা করা হচ্ছে, এস্ত্রোইলের বিপক্ষে বেনফিকার ডাগআউটে শেষবার দাঁড়ালেন মরিনহো। ১৩ বছর পর ফের বার্নাব্যুতে ফিরতে যাাচ্ছেন তিনি। কথাবার্তা চলছে শেষ ধাপে।

৬৩ বছর বয়সী মরিনহো গত সেপ্টেম্বরের দুই বছরের চুক্তিতে বেনফিকায় যোগ দেন। কিন্তু রিয়ালের শিরোপা খরা কাটাতে তাকে খুব করে চাইছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। 

এমআই/টিকে

মন্তব্য করুন