© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদুল আজহার তারিখ জানাল ওমান

শেয়ার করুন:
ঈদুল আজহার তারিখ জানাল ওমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ১৭ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির চাঁদ দেখা কমিটি বলেছে, ওমানের আকাশে আজ (রোববার) পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে দেশে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে, পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। রোববার এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আজহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে।

মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 ব্রুনাইয়ের সালতানাত জানিয়েছে, রোববার দেশটির আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

সেই হিসেবে আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বলেছে, দেশটিতে আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

এসএন 

মন্তব্য করুন