‘হাম’ লীগ বনাম ‘হাম’ দল: রাজনীতির আড়ালে মরছে যে শিশুরা
ছবি: সংগৃহীত
১০:৫০ এএম | ১৮ মে, ২০২৬
হাম নিয়ে রাজনীতি ছাড়া আমি তো আর কিছু দেখছি না।
'হাম লীগ' র 'হাম দল'!
হাম মোকাবিলায় এখন দরকার যুদ্ধকালীন তৎপরতা।
সুযোগসন্ধানীরা পুরো এফোর্ট দিচ্ছেন ইউনুসের বিচারের জন্য।
মৌলিক বিষয়গুলোতে মন দিতে হবে।
করোনাকালীন পিছিয়ে পড়া করোনার পরও আমরা কেন কাটিয়ে উঠতে পারি নি?
দান-সদকা দিয়ে টিকা দেয়ার দিন যে একদিন শেষ হবে, আমরা তো সবাই জানতাম। প্রস্তুতি নিয়েছি কি?
নয় মাস, এমনকি ছয় মাসের নিচেও হাম দেখা যাচ্ছে। কাজেই ভ্যারিয়েন্টের কি পরিবর্তন হয়েছে, সে অনুযায়ী টিকা থেকে চিকিৎসা ব্যবস্থায় কি পরিবর্তন দরকার, তা ভেবে দেখত হবে।
নিউমোনিয়ায় এতো বাচ্চা মারা যাওয়া কোনোমতেই গ্রহণযোগ্য না। হয় অ্যান্টিবায়োটিক সঠিক প্রয়োগ হচ্ছে না।
অথবা adjuvant আরো অন্য therapy দরকার আছে এ রকম রেজিস্ট্যান্ট নিউমোনিয়ায়। মাল্টিঅর্গ্যান ফেইলিউরের প্রতিটা কম্পোনেন্টকে অ্যাড্রেস করতে হবে। অন্ধের হস্তীদর্শনের মতো শুধু নিউমোনিয়ার চিকিৎসা দিলে আরো জীবন হারাতে হবে।
ইলেক্ট্রোলাইট ও ব্লাড গ্যাস তাৎক্ষণিক নির্ণয় করার ব্যবস্থা করতে হবে সব গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে!
লেখক: ডা. এএম শামীম, ব্যবস্থাপনা পরিচালক, ল্যাবএইড গ্রুপ