© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ বছর আগে অবসরের ইঙ্গিত, রাতে ধোনির শেষ টি-টোয়েন্টি ম্যাচ?

শেয়ার করুন:
পাঁচ বছর আগে অবসরের ইঙ্গিত, রাতে ধোনির শেষ টি-টোয়েন্টি ম্যাচ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ১৮ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের লিগ পর্ব শেষ হতে আর দুই ম্যাচ বাকি। কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি। নতুন মৌসুমের শুরু থেকে কাফ ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছেন ‘থালা’। আজ (সোমবার) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই তাদের শেষ হোম ম্যাচ খেলবে। এই টি-টোয়েন্টি লিগ থেকে সম্ভাব্য অবসরের ঘোষণা দেওয়ার আগে স্থানীয় ভক্ত-সমর্থকরা শেষবার ধোনিকে মাঠে দেখার অপেক্ষায়।

ধোনির পাঁচ বছর আগের এক ঘোষণা অনুযায়ী, এটাই হতে যাচ্ছে তার শেষ আইপিএল ম্যাচ। ২০২১ সালে চেন্নাইয়ে দলের ট্রফি জয় উদযাপনের সময় বলেছিলেন, তিনি তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে খেলতে আশাবাদী। পাঁচ বছর পর চেন্নাই চেপুকে স্বাগত জানাচ্ছে হায়দরাবাদকে।



পাঁচ বছর পর অবসর নেওয়ার সময় যেন সেদিন বেঁধেই দিয়েছিলেন ধোনি, ‘আমার ক্রিকেট নিয়ে পরিকল্পনা সবসময় থাকে। শেষবার আমি খেলেছিলাম রাঁচিতে। ওয়ানডেতে আমার শেষ হোম ম্যাচ খেলেছিলাম আমার শহর রাঁচিতে। তাই আশা করি, আমার শেষ টি-টোয়েন্টি হবে চেন্নাইতে, সেটা হতে পারে পরের বছর কিংবা পাঁচ বছরের মধ্যে, আমরা আসলে জানি না।’

পাঁচ বছরের সময়সীমা আজ রাতে শেষ হচ্ছে, যখন চেন্নাই ও হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে চেপুকে। চলতি আসরে চেন্নাইয়ে আর কোনো ম্যাচ নেই। তাতে করে অনেকে জোরালোভাবে বিশ্বাস করতে শুরু করেছেন, চেন্নাইয়ের হোম ভেন্যুতে আজই শেষবার দেখা যাবে ধোনিকে।

ধোনির দীর্ঘদিনের আন্তর্জাতিক সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, হায়দরাবাদের বিপক্ষে এই কিপার ব্যাটারের খেলার ভালো সুযোগ আছে। এমনকি ধোনি গত দুই-তিন ম্যাচ ধরেই খেলার মতো ফিট ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

টিজে/টিকে 

মন্তব্য করুন