© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামজাদের কোচ ও ফেড কাপের ফাইনাল ভেন্যু নিয়ে বাফুফের জরুরি সভা

শেয়ার করুন:
হামজাদের কোচ ও ফেড কাপের ফাইনাল ভেন্যু নিয়ে বাফুফের জরুরি সভা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ এএম | ১৯ মে, ২০২৬
হামজা-জামালদের কোচ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলমান। সেটা আকস্মিকভাবে ছাপিয়ে গেছে ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতায়। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় বাফুফের জরুরি নির্বাহী সভা ডেকেছেন সভাপতি তাবিথ আউয়াল।

গতকাল বিকেলে বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে বসেছিলেন বাফুফে সভাপতি। মোহামেডান কিংস অ্যারেনায় খেলবেই না– এমন অবস্থানে অনড় থাকে। বাফুফে সভাপতি রাতের মধ্যে সিদ্ধান্তে আসার কথা বললেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই জরুরি সভা ডেকেছেন আজ সকাল ১১টায়।

যদিও নির্বাহী কমিটির জরুরি সভার আগে রয়েছে জাতীয় দল কমিটির সভা। মাঝে কয়েকদিন এই সভা অনলাইনে হলেও আজ সকাল সাড়ে ১০টায় বাফুফে ভবনে সশরীরে অনুষ্ঠিত হবে। আজকের এই সভায় হামজা-জামালদের নতুন কোচের নাম আলোচনা হবে এবং কমিটিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন নেওয়া হতে পারে।


বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে দর-কষাকষি ও নানা প্রক্রিয়ায় ছিলেন। সেখানে সবার পছন্দে থাকা ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না ৷ এখন দ্বিতীয় পছন্দ ব্যক্তি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই কোচের বিষয়ে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত আসতে পারে আনুষ্ঠানিকভাবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, আজকের মধ্যে চুক্তি হতে পারে এবং ২৪ মে নতুন কোচের অধীনেই ক্যাম্প শুরু হবে। 

এমআর/এসএন  

মন্তব্য করুন