© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ইতিহাসে বিরল কীর্তির সামনে লুকা মদ্রিচ

শেয়ার করুন:
বিশ্বকাপ ইতিহাসে বিরল কীর্তির সামনে লুকা মদ্রিচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ পিএম | ১৯ মে, ২০২৬
ইনজুরি কাটিয়ে ক্যারিয়ারে টানা পঞ্চম বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। কোচ জাটকো ডালিচ গতকাল ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। এই দলে লুকা ছাড়াও আরও রয়েছেন অভিজ্ঞ ইভান পেরিসিচ।

গত মাসে এসি মিলানের হয়ে ক্লাব ফুটবল খেলতে গিয়ে মদ্রিচের গালের হাড়ে চিড় ধরা পড়ে। কিন্তু আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে অধিনায়কের ফিট হয়ে ওঠার আশা করছে ক্রোয়েশিয়া। গ্রুপ-এল’র অপর দুই দল হলো পানামা ও ঘানা।

দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের মাধ্যমে ইতোমধ্যেই ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন এই ক্রোয়াট তারকা। এবার আসন্ন বিশ্বকাপে মাঠে নামলেই অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়াবেন তিনি।



লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আধিপত্য ভেঙ্গে ২০১৮ সালে ব্যালন ডি’অর জয় করেছিলেন ৪০ বছর বয়সী মদ্রিচ। ২০০৬ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। ইতোমধ্যেই দেশের হয়ে সর্বোচ্চ ১৯৬ ম্যাচ খেলেছেন। ক্রোয়েশিয়া যদি বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করতে পারে তবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন মদ্রিচ।

ডালিচের এবারের বিশ্বকাপ দলটি মোটেই অনভিজ্ঞ নয়। এই দলে রয়েছে গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ, ডিফেন্ডার জাসকো গাভারডিওল, মিডফিল্ডার মাতেও কোভাচিচ ও মারিও পাসালিচ এবং আন্দ্রেজ ক্রামারিচ।
২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ক্রোয়েশিয়া। পরের আসরে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে তৃতীয় স্থান লাভ করেছিল ক্রোয়েটরা।
২৬ সদস্যের দলের সঙ্গে ডালিচ সাতজন স্ট্যান্ড-বাই খেলোয়াড়ের নামও ঘোষণা করেছেন।

ক্রোয়েশিয়া স্কোয়াড
গোলরক্ষক: ডোমিনিক লিভাকোভিচ, ডোমিনিক কোটারস্কি, ইভর পাণ্ডুর
ডিফেন্ডার: জাসকো গাভারডিওল, ডুয়ে কালেটা-কার, জোসিপ স্টুয়ালো, জোসিপ স্টানিসিচ, মারিন পনগ্রাসিস, মার্টিন আর্লিক, লুকা ভুসকোভিচ
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভøাসিচ, লুকা সুসিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান জাকিচ, পিটার সুসিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, আন্দে বুডিমির, মার্কো পাসালিচ, পিটার মুসা, ইগর মাটানোভিচ
স্ট্যান্ড-বাই খেলোয়াড়: লোভরো মায়ার, ফ্রায়ো ইভানোভিচ, ডিওন ড্রেনা বেলো, ইভান সোমোলসিচ, কার্লো লেটিকা, আদ্রিয়ান সেগেসিচ, লুকা স্টোয়কোভিচ।

টিজে/টিএ 

মন্তব্য করুন