© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ম্যাচসেরা লিটন ব্যাট করেছেন শান্ত’র পরামর্শে

শেয়ার করুন:
ম্যাচসেরা লিটন ব্যাট করেছেন শান্ত’র পরামর্শে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ২০ মে, ২০২৬
সিলেট টেস্টও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ দল। এর মধ্য দিয়ে তারা পাকিস্তানকে টানা দ্বিতীয় সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে। ঘরের মাঠে সিরিজের শেষ টেস্টের শেষ দিনে আজ (বুধবার) পাকিস্তানকে ৭৮ রানের দূরত্বে অলআউট করেছে তাইজুল-মিরাজরা। ম্যাচটিতে বোলাররা ঝড় তোলার আগে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লিটন দাস। 

ব্যাটিংয়ে বিপর্যস্ত দলকে টেনে তুলতে প্রথম ইনিংসে একাই ১২৬ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে ভর করেই বাংলাদেশ ৪৬ রানের লিড নেওয়ার উপলক্ষ্য পায়। লিটন দ্বিতীয় ইনিংসে করেন ৬৯ রান। যার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবে ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র পরামর্শ মেনে সফল হওয়ার কথা জানালেন লিটন।



ম্যাচ জয়ের পর ডানহাতি এই ব্যাটার বলেন, ‘অধিনায়ককে বললাম কী করব? (সে) আমাকে বলেছে ব্যাট করে যাও। আমি নিজের শক্তি অনুযায়ী ব্যাট করে গেছি। দুইটি বাউন্ডারি হাঁকানোর পর মনে হয়েছে, এটা টেস্ট ক্রিকেট। আমাকে কয়েক ওভার খেলতে হবে। সিলেটে বৃষ্টির সুযোগ থাকে, ১০-১৫ ওভার খেলতে পারলে খেলাটা ভিন্ন হবে।’

প্রথম ইনিংসে ১১০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ দল। পরে টেলএন্ডার ব্যাটারদের নিয়ে সেঞ্চুরি পূর্ণ করে দলীয় সংগ্রহ চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান লিটন। যে কারণে তার কাছে এটি বিশেষ শতক, ‘বলতে পারেন (সেরা সেঞ্চুরি)। টেইলএন্ডারদের সঙ্গে ব্যাট করা সহজ নয়। সব ফিল্ডার বাইরে ছিল। প্রথম দিনের উইকেটও অত সহজ ছিল না।’


আরআই/এসএন

মন্তব্য করুন