© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেস্টে মুশফিককে টপকে টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক শান্ত

শেয়ার করুন:
টেস্টে মুশফিককে টপকে টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ২০ মে, ২০২৬
সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ধবলধোলাই করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল পুরো সিরিজেই পাকিস্তানকে ধরাশায়ী করেছে। এই জয়ে নতুন রেকর্ড গড়েছেন অধিনায়ক শান্ত।

পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জিতল বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা। এই সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শান্ত। প্রথম টেস্টে সেঞ্চুরি ও ৮৭ রান করেছিলেন ব্যাট হাতে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে রাঙাতে না পারলেও দারুণ অধিনায়কত্বে নজর কেড়েছেন।



এই জয় দিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছেন শান্ত। ১৮ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৮টিতেই দলকে জিতিয়েছেন এই ক্রিকেটার। টপকে গেছেন ৩৪ ম্যাচে ৭ টেস্ট জেতানো মুশফিকুর রহিমকে।

নেতৃত্ব পাওয়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে শান্তর নেতৃত্বে প্রথম টেস্ট জয় বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারায় স্বাগতিকেরা।
এরপর ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতে টাইগাররা।

এরপর গত বছরের এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। গত নভেম্বরে সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানে ও মিরপুর টেস্টে ২১৭ রানে আয়ারল্যান্ডকে হারায় টাইগাররা। সবশেষ আসল পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই টেস্টের জয়।

শান্ত ও মুশফিক ছাড়া বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয় সাকিব আল হাসানের। ১৯ টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের অধীনে ৪টি জয় পেয়েছে বাংলাদেশ। তার পরে আছেন মুমিনুল। তার অধিনায়কত্বে ১৭ টেস্টে বাংলাদেশের জয় ৩টি। এছাড়া হাবিবুল বাশার সুমন, লিটন দাস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকে অধিনায়ক হিসেবে লাল বলের ক্রিকেটে ১টি করে জয় পেয়েছেন।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয় :

নাজমুল হোসেন শান্ত ৭ জয়

মুশফিকুর রহিম ৭ জয়

সাকিব আল হাসান ৪ জয়

মুমিনুল হক ৩ জয়

* একটি করে জয় রয়েছে হাবিবুল বাশার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের।

আরআই/এসএন

মন্তব্য করুন