© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকের প্রশ্নে চটলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

শেয়ার করুন:
সাংবাদিকের প্রশ্নে চটলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ২০ মে, ২০২৬
সংবাদ সম্মেলন তখন সবে শুরু। প্রশ্ন আসাও শুরু হয়নি। চেয়ারে বসেই শান মাসুদ বললেন, 'আমি শুধু এই সিরিজ নিয়েই এখন কথা বলব। এই সিরিজ নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন।' কিছুক্ষণ পর শানের রুদ্রমূর্তি দেখতে পেলেন সাংবাদিকরা। 

বাংলাদেশের কাছে টানা ৪ টেস্ট হারের পর পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মন মেজাজ ঠিক নেই। পাকিস্তানি সাংবাদিক বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি দলে বিভিন্ন ভূমিকায় যুক্ত সাবেক ক্রিকেটারদের নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এতে মেজাজ হারান শান মাসুদ। 



পাকিস্তানের অধিনায়ক বলেন, 'আপনি কি আবেগ দিয়ে চিন্তা করছেন? পরিবর্তন স্ট্রাকচারাল। আপনি একটা দৃষ্টিকটু উপায় বেছে নিয়েছেন। ইমোশন এক পাশে রাখুন। এখানে ইমোশনের দাম নেই। আমি কাউকে রক্ষাও করছি না, কারও সমালোচনাও করছি না। পাকিস্তানের ক্রিকেটের উন্নতি ছাড়া আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।'

এ সময় শান দাবি করেন, দল হেরে গেলে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সেরও মূল্য দেওয়া হয় না। তিনি বলেন, 'আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করলাম। যে কারও পারফরম্যান্স হোক, দল না জিতলে সেটা গণ্য করা হয় না। সেটা ৫ রান হোক বা ১০০ রান। সিরিজ না জিতলে এসব গোণায়ই ধরা হয় না। সবাই তো পাকিস্তানেরই খেলোয়াড়। একটু কম আবেগ দিয়ে ভাবার চেষ্টা করুন। ফলাফলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে আবেগ দিয়ে আমরা দেখি না, বরং আরও ভালো করার চেষ্টা করি।'

আরআই/এসএন

মন্তব্য করুন